আগামীকাল সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

১৪ আগস্ট ২০২৪, ১১:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
আগামীকাল সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

আগামীকাল সর্বাত্মক অবস্থান কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের © সংগৃহীত

সপ্তাহব্যাপী ❝রেজিস্ট্যান্স উইক❞ এর অংশ হিসেবে ৩য় দিনে সারাদেশে ❝সর্বাত্মক অবস্থান কর্মসূচি❞ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় সারাদেশের সকল ছাত্রজনতাকে উক্ত কর্মসূচি সফল করার জন্য আহবান জানিয়ে আজ (১৪ আগস্ট) এক বিবৃতি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

আগামীকাল সকাল ১০ টায় কেন্দ্রীয় জমায়েতের স্থান হিসেবে শাহবাগে অবস্থান নিবে সমন্বয়কসহ আন্দোলনকারীরা।

বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবি উল্লেখ করা হয়। দাবি গুলো হলো-

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে ইবি জিয়া পরিষদে…
  • ০৬ আগস্ট ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬