আমরা ঐক্যবদ্ধভাবে সব ক্যু-র কবর দিব: সারজিস

১২ আগস্ট ২০২৪, ০৮:১১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, স্বৈরাচার তাড়ানোর পর ছয় আগস্ট থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জনতা তা দমন করতে পেরেছি। সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করা হয়। কিন্তু আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার চেষ্টা করছে। ছাত্র-নাগরিক যখন এক হয়েছে, তখন সব ক্যু কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা ঐক্যবদ্ধভাবে সব ক্যু-র কবর দিব।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী জড়ো হতে থাকেন। এসময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি এবং শেখ হাসিনাকে পুনর্বাসন চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন আন্দোলনকারীরা।

সমাবেশে সারজিস আলম বলেন, যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দেয়, তাদের সতর্ক করে দিতে চাই। আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়ে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও গদি থেকে নামাতে সময় লাগবে না। যারা খুনিদের পুনর্বাসনের জন্য ব্যাকস্টেজে ম্যাকানিজম করছেন, আপনাদের ছাত্র-জনতা প্রতিহত করবে। 

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৭৬৪ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬