ইন্টারনেট ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নাহিদ

১১ আগস্ট ২০২৪, ১১:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

কোটা আন্দোলনের সময় ইন্টারনেট ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে ঢুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।

তিনি বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিলো তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

বিআরবি হসপিটালস লিমিটেডে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ আগস্ট …
  • ০৬ আগস্ট ২০২৬
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাও…
  • ০৬ আগস্ট ২০২৬
৪৭ বছরে মাত্র চার সমাবর্তন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সর্বশেষ ২…
  • ০৬ আগস্ট ২০২৬
অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬