রমনা কালী মন্দিরের পাহারায় ঢাবি ছাত্রদল

০৯ আগস্ট ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সাম্প্রদায়িক সহিংসতা ও লুটতরাজ রুখতে রমনা কালী মন্দির পাহারা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে মন্দির প্রাঙ্গণে তাদের পাহারা দিতে দেখা যায়। 

জানা যায়, তারেক রহমানের সরাসরি নির্দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সংঘবদ্ধ ও সার্বক্ষণিক পাহারায় রয়েছেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসন প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টার বিরুদ্ধে শ্রী শ্রী রমনা কালী মন্দির, জাতীয় ঢাকেশ্বরী মন্দির, শাহবাগ জাতীয় জাদুঘর, জাতীয় শিশু একাডেমির নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী হিসেবে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতাকর্মীরা।

ট্যাগ: ছাত্রদল
বিআরবি হসপিটালস লিমিটেডে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ আগস্ট …
  • ০৬ আগস্ট ২০২৬
তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে জনগণকে কুকুরের মাংসের স্যুপ খাও…
  • ০৬ আগস্ট ২০২৬
৪৭ বছরে মাত্র চার সমাবর্তন ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সর্বশেষ ২…
  • ০৬ আগস্ট ২০২৬
অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬