সব জায়গায় একই টি-শার্ট কেন পরেন হাসনাত আবদুল্লাহ?

০৯ আগস্ট ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে শুরু থেকেই সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ। সেই শুরু থেকে এখন পর্যন্ত একই টি-শার্ট পরতেই দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই টি-শার্ট পরেই অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। 

নীলচে সবুজ রঙের টি-শার্টটির সামনের দিকে বুকের বাঁ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া। মাঝে লিখা 'ENGLISH', অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো টি-শার্ট।

টি-শার্টটিই নিয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ জানান, ‘আমি যখন বনশ্রীর বাসা থেকে বের হয়ে আন্দোলনে আসি, তখন ছাত্রলীগ আমাকে বাজেভাবে মেরেছিল। এরপর আর বাসায় ফেরা হয়নি। 

তিনি আরও জানান, আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের নিপীড়ন করেছে, আমরা যারা সমন্বয়ক ছিলাম ডিবি পুলিশও তাদের উঠিয়ে নিয়ে গেছে। ফলে এই টি-শার্টটিও কিন্তু স্বৈরাচার মোকাবিলার সিম্বল। প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের পতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলবো না।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অনুশ্রী পেল হারমোনিয়াম; স্বপ্…
  • ০৬ আগস্ট ২০২৬
হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৭৬৪ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬