আবদার-তদবির করলে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে

০৯ আগস্ট ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ © ফাইল ছবি

ব্যক্তিগত সম্পর্কের খাতিরে কোনো ধরনের আবদার-তদবির যেন কেউ না করে সে বিষয়ে সতর্ক করেছেন বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও নবগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (৯ আগস্ট) শপথ গ্রহণের পর রাতে নিজের ফেসবুক টাইমলাইনে এ বিষয়ে সতর্কতা জানিয়ে পরিচিতজনদের উদ্দেশে তদবির থেকে বিরত থাকার পরামর্শ দেন আসিফ।

ফেসবুকে আসিফ লিখেন, ‘ব্যক্তিগত লাভের আশায় আবদার, তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশগঠনে পরামর্শ থাকলে জানাবেন।’

এর আগে পৃথক ফেসবুক স্টাটাসে আসিফ মাহমুদ বলেন, ‘শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনে সততা ও নিষ্ঠার সাথে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণের মূল উদ্দেশ্য।’

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬