লক্ষ্মীপুরে স্কুলশিক্ষকের বাড়িতে হামলায় ছাত্রদল নেতাকে বহিষ্কার

০৮ আগস্ট ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
কাউছার মানিক বাদল

কাউছার মানিক বাদল © সংগৃহীত

লক্ষ্মীপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও চাঁদার ঘটনায় কাউছার মানিক বাদল নামে এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) রাত ১১টার দিকে কাউছারকে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। কাউছার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। 

এর আগে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউছারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক মামুনের নির্দেশনায় কাউছারকে বহিষ্কার করা হয়। 

দলীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। কিন্তু ছাত্রদল নেতা কাউছার দলের নাম ভাঙিয়ে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক কাজী মোস্তফা কাজলের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে। তার বিরুদ্ধে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে। জেলা ছাত্রদল ঘটনাটি জানতে পেরে কাউছারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউছারকে সাময়িকভাবে বহিষ্কার কর হয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মেনে চলতে হবে।

হামে আরও ৬ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৭৬৪ জনের
  • ০৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬