ড. ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানানোর আহ্বান সমন্বয়ক আসিফ মাহমুদের

০৮ আগস্ট ২০২৪, ০৭:৩৪ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে ঢাকার উদ্দেশে রওনা করেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকায় ল্যান্ড করার কথা রয়েছে। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে উপস্তিত থাকতে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বুধবার (৭ আগস্ট) রাতে নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।’

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান জানান।

আরও পড়ুন: সকালের মধ্যে সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে: আসিফ

এদিকে, সকালের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারপতিকে পদত্যাগ করতে হবে বলে  মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কথা লেখেন তিনি।

ট্যাগ: রাজনীতি
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬