ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের উদ্দেশ্যে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি

০৭ আগস্ট ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
ছাত্রশিবির লোগো

ছাত্রশিবির লোগো © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের উদ্দেশ্যে ছাত্রশিবিরের সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুনি হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাত-সহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙ্গানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসাথে দোয়া করছি, মহান আল্লাহ তাঁদের এই আত্নত্যাগকে কবুল করুন।

আমি মোবারকবাদ জানাচ্ছি, সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন।

দেশব্যাপী আওয়ামী গণহত্যা শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নিন্মোক্ত কর্মসূচি ঘোষণা করছি।

১. শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত।
২. আহতদের সাথে সাক্ষাৎ ও চিকিৎসা সেবা প্রদান।
৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনলায়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান।
৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান।
৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা।
৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃখলা সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মহান রব আমাদের সকলকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবিলার তাওফিক দান করুন। আমিন।”

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬