পাবনায় ছাত্রদল কর্মীকে মাথায় গুলি

০৭ আগস্ট ২০২৪, ০১:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শচীন বিশ্বাস সাজু (২২) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনে সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত শচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে ও স্থানীয় ওয়ার্ড ছাত্রদলের কর্মী। শচীন হোসেন সাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শচীন চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে এক বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে  বনভোজন করছিলেন। সবাই যখন খাওয়া-দাওয়া করছিল তখন শচীন মোবাইলে কথা বলতে বলতে রাস্তার ওপরে আসা মাত্রই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।  

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬