ট্রাফিকসহ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

০৬ আগস্ট ২০২৪, ১০:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পুলিশ কর্মবিরতীর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এছাড়া সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান করেছে শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ‘রোড সেফটি ফাউন্ডেশন’ ও ‘একটি ভাল কাজের হোটেল’ নামে দুটি সংগঠনের নেতৃবৃন্দদের এ কাজে অংশ নিতে দেখা যায়।

মঙ্গলবার ৬ আগস্ট সকালে রাজধানীর বিজয় সরণি ও জিয়া উদ্যান মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে তাদের দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ট্রাফিকের কাজ করে যাচ্ছেন। তাদের এমন উদ্যোগ দেখে অনেকেই প্রশংসা করছেন। কেউ পানি এনে দিচ্ছেন তাদের, কেউবা আইসক্রিম। তাদের প্রচেষ্টা এ দুই মোড়ে যানবাহন চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।

ট্যাগ: পুলিশ
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬