সংসদ বিলুপ্তির পর সরকার গঠন নিয়ে যা বললেন সমন্বয়ক

০৬ আগস্ট ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনার পথ খুলেছে বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এ কথা বলেন।

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংসদ ভেঙে দেওয়ার জন্য বেলা তিনটার পর্যন্ত সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিল। সংসদ ভেঙে দেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা।

সংসদ বিলুপ্তি ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, যেহেতু বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। তাই এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনার পথ খুলেছে। দ্রুত যেন সরকার গঠন হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।

আজ বিকেল তিনটার দিকে সংসদ বিলুপ্তির বিষয়ে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে তিনবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬