ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না: সমন্বয়ক আসিফ

০৬ আগস্ট ২০২৪, ০৭:২৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এই খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ। এর মধ্যেই নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না বলে জানান তিনি। 

সোমবার (৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।

পোস্টে আসিফ লিখেছেন, ঘুমিয়ে যাইনি। আমরা নজর রাখছি। শীঘ্রই ঘোষণা আসছে। ছাত্র-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া হবে না।

এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে ড. ইউনূস সম্মত হয়েছেন বলেও তারা জানিয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সংগঠিত শিক্ষার্থীদের এ মঞ্চের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে নাহিদ ও আসিফ ছাড়াও আরও একজন সমন্বয়ককে দেখা যায়। 

ভিডিও বার্তায় জানানো হয়, অন্তবর্তী সরকারের জন্য ২৪ ঘন্টা সময় নিলেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। আজ মঙ্গলবার সকালে সরকারের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আহবান জানান। 

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬