মানুষের ভাগ্য নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে: সমন্বয়ক

০৫ আগস্ট ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। 

আজ (৫ আগষ্ট) এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। 

এর আগে অনির্দিষ্টকালের কারফিউয়ের মধ্যেও ঢাকার প্রবেশ পথগুলো দিয়ে প্রবেশ করেছেন হাজার হাজার মানুষ। ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, গাবতলী দিয়ে পায়ে হেঁটে মানুষ ঢাকায় প্রবেশ করেছে। সোমবার (৫ আগস্ট) রাজধানীর গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ী এলাকা রোড ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ রাজধানীতে প্রবেশ করছে। এসময় বিভিন্ন জায়গায় পুলিশের বাঁধা ভেঙেছেন তারা। 

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে রোববার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬