হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত: আসিফ মাহমুদ

০৫ আগস্ট ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবে তারা। 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি বাস্তবায়নে শত সহস্র শহীদের রক্ত বৃথা যাবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 

আজ সোমবার (৫ আগস্ট) সকালে ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক আসিফ মাহমুদ এই পরিকল্পনা লিখেছেন।

সেখানে তিনি উল্লেখ করেছেন, শত সহস্র শহীদের রক্ত বৃথা যাবে না। স্বৈরাচারের পতনে মনোযোগ দিন। রূপরেখার খসড়া চূড়ান্ত রূপে জনতার সামনে উপস্থাপিত হবে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের সফলতার পর। 

তিনি বলেন, "শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ" না হওয়া পর্যন্ত এই ছাত্র-নাগরিক অভ্যুত্থান চলবে। 

শহিদ আবু সাঈদ পথ দেখিয়ে গেছেন। আমরা আগামীকাল তাঁর দেখানো পথে সারা বাংলা থেকে ঢাকার রাজপথে নেমে আসব। হয় মাতৃভূমি, নয়ত শাহাদাত!

এদিকে, 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচি বাস্তবায়নের জন্য আজ সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুকের এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নেবে সকাল ১১টা থেকে। শহীদ মিনারে ১১টা থেকে সবাই জড়ো হবেন।

তিনি বলেন, 'শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আমরা শাহবাগে যাবে, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শাহবাগ থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে।'

৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬