গেট ভেঙে সিএমএম আদালতের ভেতরে আন্দোলনকারীরা

০৪ আগস্ট ২০২৪, ১২:১২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
গেট ভেঙে সিএমএম আদালতের ভেতরে আন্দোলনকারীরা

গেট ভেঙে সিএমএম আদালতের ভেতরে আন্দোলনকারীরা © সংগৃহীত

আন্দোলনকারীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে ভেতর প্রবেশ করেছেন।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তারা ভেতরে প্রবেশ করেন। এসময় তারা লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে বেলা ১১টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যান। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকিয়ে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন।

এদিকে সরকার পতনের দাবিতে বিএনপি পন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন।

চিকিৎসক ছাড়াই চলছে স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার নিয়োগে অনেক খ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিঙ্গারা-সমুচা খাওয়ানোর প্রলোভন, স্কুল শিক্ষার্থীদের মিছিলে…
  • ০৬ আগস্ট ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি…
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬