সাদ্দাম-ইনানের ভেরিফায়েড পেজ বন্ধ করল মেটা

০৩ আগস্ট ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
সাদ্দাম-ইনানের ভেরিফায়েড পেজ বন্ধ করল মেটা

সাদ্দাম-ইনানের ভেরিফায়েড পেজ বন্ধ করল মেটা © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভেরিফায়েড ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে ফেসবুকের ও হুয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের পলিসির বিরুদ্ধে গিয়ে পেজটি পরিচালনা করায় তা বন্ধ করা হয়।

শনিবার (৩ আগস্ট) মধ্যরাতে সাদ্দামের ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আজ সকালে ইনানের পেজটিও সরিয়ে ফেলা হয়।

সাদ্দামের পেজ বন্ধের বিষয়ে মেটার কাছে এক আবেদনকারী শুভকে পাঠানো এক মেইলে বলা হয়, “Good news that the account you reported has already been taken down from our platform by our team since they do go against Facebook policies. We've removed the account you reported from Facebook.”

জানা গেছে, ‘সাইবার ৭১’ নামের একটি সাইবার গ্রুপের আবেদনে ছাত্রলীগ সভাপতির ৬ লাখ ২৯ হাজার অনুসারীর পেইজটি সরিয়ে নেয় মেটা। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজসহ সাইবার ফোর্স নামে আরও একটি ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে ইনানের ২ লাখ ৩২ হাজারেরও অধিক অনুসারীর পেজ সরিয়ে নেয় মেটা। ‘Murshiddarbar Community’ নামে এক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর তাদের পরবর্তী লক্ষ্য সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ নিষ্ক্রিয় করা।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬