যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে কাজলা ও শনিড়আখরা এলাকায় জড়ো হতে থাকেন তারা। এ সময় তারা একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়।

শিক্ষার্থীরা বলেন, ‘৯ দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সড়ক অবরোধ করে রেখেছে। কোনো যানবাহন চলতে দিচ্ছে না তারা। তাদের সড়ক ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে আফতাবনগর, রামপুরা, বাড্ডা, সাইন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় আফতাবনগরে সরজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। 

এরআগে সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬