বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থগিতের বিবৃতিটি ভুয়া

০৩ আগস্ট ২০২৪, ১২:২০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
ভুয়া বিজ্ঞপ্তি

ভুয়া বিজ্ঞপ্তি © সংগৃহীত

'আন্দোলন ৭ দিনের জন্য স্থগিত' সম্বলিত একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তির বিষয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন- ‘এটা এডিটেড। এমন কোনো বিবৃতি আমরা দিইনি’। 

ছড়িয়ে পড়া ভুয়া সে বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, দেশের এই অস্থিতিশীল মুহুর্তে শিক্ষার্থীদের পাশে যে সকল শিক্ষক এবং সাধারণ মানুষ এসে দাড়িয়েছেন আমরা আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা দৃড় চিত্তে বিশ্বাস করি দল মত নির্বিশেষে এই আন্দোলন আমাদের সকলের। 

কিন্তু আমাদের এই স্বাভাবিক আন্দোলন কে অস্বাভাবিক করে তোলার জন্য কিছু রাজনৈতিক দল উদ্ভট পরিস্থিতি তৈরি করছে, যার ফলশ্রুতিতে ঝড়ে গেলো বহু প্রান। 

আমরা আগেই দাবি জানিয়েছিলাম আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি মৃত্যুর সঠিক ভাবে তদন্ত করে যে সকল ব্যাক্তি জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যে সকল শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে আটক করা হয়েছে তাদের সকলকে নিশঃর্ত ভাবে মুক্তি দিতে হবে, এবং যে সকল প্রান ঝড়ে গিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ এর ক্ষতি হয়েছে তার দ্বায়ভার আমরা সাধারণ শিক্ষার্থী'রা গ্রহন করবো না। 

তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যাবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম, সেই সাথে সরকার'কে ৭ দিনের সময় বেধে দেওয়া হলো এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগ কে সম্পূর্ণ স্বাধীন ভাবে তার কাজ করতে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি ঘোষনা করবে। 

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬
১১ মাসের রিদা লড়ছে ব্লাড ক্যানসারের বিরুদ্ধে, চিকিৎসায় প্রয়…
  • ০৬ আগস্ট ২০২৬