উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ

০৩ আগস্ট ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ

উল্টো ছাতা মাথায় শিক্ষার্থীদের বিক্ষোভ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলকে যুক্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও উল্টো ছাতা মাথায় পথসভা করেছেন। শুক্রবার (২ আগস্ট) বিকালে শহরের বাতেন খাঁ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটার দিকে বিভিন্ন দিক থেকে খণ্ড খণ্ড মিছিল করে শহরের বাতেন খাঁ মোড়ে এসে জড়ো হন। একত্র হয়ে মিছিলটি শান্তির মোড় ঘুরে এসে বড় ইন্দারা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা করে। পথসভা চলাকালে আন্দোলনকারীরা ছাতা ফুটিয়ে উল্টো করে মাথায় ধরেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা আজকে বৃষ্টিতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমরা আমাদের ছাতাকে উল্টো করে ধরে একটা কর্মসূচি করছি। এটার অর্থ হচ্ছে, আমাদের ছাতা আছে; কিন্তু এটা আমাদের কোনো কাজে আসছে না। আমাদের বৃষ্টিতে ভিজতেই হচ্ছে। অনুরূপভাবে রাষ্ট্র হচ্ছে একটা ছাতার মতো। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। আমাদের বিপক্ষে। আমাদের পুলিশ আছে; কিন্তু আমাদের নিরাপত্তা নাই। আমাদের স্বাধীনতা আছে, কিন্তু সরকারের মর্জির বাইরে স্বাধীনতা নাই। আমাদের গণতন্ত্র আছে, কিন্তু মতামতের স্বাধীনতা নাই।’

মিছিলটি সদর হাসপাতাল হয়ে নিমতলা মোড়ে যাওয়ার কথা থাকলেও পুলিশের কথায় তাঁরা সেখানেই মিছিল শেষ করেন। মিছিলটি সদর হাসপাতাল হয়ে নিমতলা মোড়ে যাওয়ার কথা থাকলেও পুলিশের কথায় তাঁরা সেখানেই মিছিল শেষ করেন।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬