মুক্তির বার্তা ছড়িয়ে পড়ুক শহীদ মিনার থেকেই: আসিফ মাহমুদ

০৩ আগস্ট ২০২৪, ০৭:০৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আজ শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে। একইসঙ্গে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা করা হয়েছে। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ নতুন কর্মসূচি নিয়ে সারাদেশের আন্দোলনরত সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দিবাগত শেষরাত ৩টা ২৬ মিনিটে এক ফেসবুকে স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল (শনিবার) ৩ আগস্ট বিকেল ৩টায় আশেপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব।’

‘আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকেই ছড়িয়ে পড়বে সারা দেশে।’

এদিকে এই পোষ্টের আগে সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুকে সারাদেশের জনসাধারণকে অলিতে-গলিতে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছিলেন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ নতুন কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট দেন। 

আরও পড়ুন: অলিতে-গলিতে কর্মসূচি সফল করার আহ্বান সমন্বয়ক আসিফ মাহমুদের

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো।

তিনি আরও বলেন, সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা যাচ্ছে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close