ফেনীতে কাফনের কাপড় পরে গণমিছিলে শিক্ষার্থীরা

০২ আগস্ট ২০২৪, ০৯:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
কাফনের কাপড় পরে কর্মসূচিতে শিক্ষার্থীরা

কাফনের কাপড় পরে কর্মসূচিতে শিক্ষার্থীরা © সংগৃহীত

সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। কর্মসূচি চলাকালে শহরের খেজুর চত্বর এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শিক্ষার্থীদের এসব কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, শিক্ষার্থীদের গণমিছিল শুরু হয় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে। বৃষ্টি উপেক্ষা করে মিছিলে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে ট্রাংক রোডের খেজুর চত্বর এলাকায় এলে শিক্ষার্থীরা সেখানে সড়ক অবরোধ করেন। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থী হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

আধা ঘণ্টা সড়কে অবস্থান করে সেখানে কোটা সংস্কার আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য মোনাজাত করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে আবারও শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহীদুল্লা কায়সার সড়ক হয়ে জহিরিয়া মসজিদের সামনে যান। সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৪৬ জেলার বঞ্চিত প্রার্থীরা, কর্ম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় আরও এক দফায় বাড়ছে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬