কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ আরেক যুবকের মৃত্যু

০২ আগস্ট ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
সেলিম তালুকদার

সেলিম তালুকদার © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ সেলিম তালুকদার (৩২) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার সেলিমের দাফন সম্পন্ন হয়েছে।

নিহত সেলিম তালুকদারের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর টিঅ্যান্ডটি এলাকার সুলতান তালুকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে দুই বছর আগে পড়ালেখা শেষ করেছিলেন তিনি।

জানা গেছে, গত ১৮ জুলাই কর্মস্থলে যাওয়ার জন্য বেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সকাল ৮টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

সেলিমের পরিবার সূত্রে জানা গেছে, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সেলিম ছিলেন মেজ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তারা সপরিবার বাড্ডা লিংক রোডে বসবাস করতেন।

সেলিমের বাবা সুলতান তালুকদার গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়েন। এ সময় মাথা, বুক ও পিঠে তাঁর গুলি লাগে। ফুসফুসেও গুলি লাগে। সেলিমের মুঠোফোন থেকে কল করে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার কথা জানান। পরে পরিবারের লোকজন উদ্ধার করেন। চার দিন বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষে ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬