আন্দোলনে শিশু নিহতের ঘটনায় ইউনিসেফের উদ্বেগ

০২ আগস্ট ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
ইউনিসেফ

ইউনিসেফ © ফাইল ছবি

দেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় অন্তত ৩২ শিশু নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকের এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, কোটা আন্দোলনে জুলাই মাসে অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। আরও অনেক শিশু আহত ও আটক হয়েছে। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়।

একইসঙ্গে নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সংস্থাটির জানায়, শিশুদের সুরক্ষা সব সময় নিশ্চিত করতে হবে। এটি সবার দায়িত্ব।

এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতির অবসান করতে হবে বলেও বিবৃতিতে বলা হয়।

শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ জানিয়ে ইউনিসেফ জানায়, তারা যখন কথা বলবে তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬