শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে নারী সমাবেশ

০২ আগস্ট ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
চট্টগ্রামের জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে সমাবেশে জড়ো হন বিভিন্ন পেশার নারীরা

চট্টগ্রামের জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে সমাবেশে জড়ো হন বিভিন্ন পেশার নারীরা © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে চট্টগ্রামে সমাবেশ করেছেন নারীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টায় নগরীর জামালখান এলাকায় প্রেসক্লাবের সামনে ‘প্রতিবাদী নারী সমাজ’ এ সমাবেশ করে।

এ সমাবেশে শিক্ষিকা, গৃহিণী, ব্যাংকার, শিল্পী, ছাত্রী, নাট্যকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নারী অংশ নেন। বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ নারী সমাবেশ চলে সাড়ে ৫টা পর্যন্ত। এ সময় সড়কের এক অংশে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এর আগে জুমার নামাজ শেষে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল বের করা হয়। মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু করে নিউ মার্কেট তিন পুলের মাথায় গিয়ে সমাপ্তি ঘটে।

আরও পড়ুন: ‘সরকারকে পদত্যাগ করতে হবে’

সমাবেশে অংশ নিয়ে খাতিজা বেগম জানান, আমাদের ছেলেরা আজ নিরাপত্তাহীন। যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সরকার দাবি না মেনে তাদের ওপর গুলি করে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাইতে মাঠে নেমেছি।

নুরুন নাহার নামে অপর এক নারী বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি, হত্যা, হামলা, গণগ্রেফতার ও সন্তান হত্যার বিচার দাবিতে আজ আমরা মায়েরা রাজপথে এসেছি। আমাদের সন্তানরা রাজপথে এখন একা নয়, আমরাও তাদের সঙ্গে আছি।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬