পুলিশের সাঁজোয়া যানে গ্রাফিতি আঁকলো শিক্ষার্থীরা

০২ আগস্ট ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
পুলিশের সাঁজোয়া যানে ভুয়া স্লোগান আঁকলো শিক্ষার্থীরা

পুলিশের সাঁজোয়া যানে ভুয়া স্লোগান আঁকলো শিক্ষার্থীরা © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ফের উত্তাল রাজধানী ঢাকা। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পর সায়েন্সল্যাব মোড়ের অবরোধ ছেড়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় পুলিশের সাঁজোয়া যানে গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কয়েক শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড় অবরোধ করেন। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জুমার নামাজের পর সাইন্সল্যাবে গণমিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যোগ দেন। দীর্ঘসময় তারা সাইন্সল্যাব অবরোধ করে রাখেন। তখন কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানে ভুয়া স্লোগান আঁকতে দেখা গেছে। 

শিক্ষার্থীরা এসময়- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এক-দুই-তিন-চার, শেখ হাসিনা স্বৈরাচার’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ভুয়া ভুয়া, পুলিশ ভুয়া’ স্লোগান দেন।

এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, ‘আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। 

আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬