বায়তুল মোকাররম থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগে

০২ আগস্ট ২০২৪, ০২:২৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বায়তুল মোকাররম মসজিদের উওর গেট থেকে দুপুর ১ টা ৫৫ মিনিটে জুমার নামাজের পরে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি শাহবাগে এসে কিছুক্ষণ থেকে আবার ফিরে যায়।   

মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মিছিল করতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা শাহবাগে এসে ১০ মিনিটের মতো অবস্থান করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যেতে চাইলে তাদেরকে পুলিশ বাধা দেয়। তারপর শাহবাগে আর কিছুক্ষণ অবস্থান করে  রাস্তা ছেড়ে চলে যায়। 

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ।

জুলাই জাদুঘরসহ বিভিন্ন কাজের স্বীকৃতি নিয়ে ফাইজ তাইয়েবের ক্…
  • ০৭ আগস্ট ২০২৬
‘ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হয় দলটাই খেয়ে ফেলবেন’—নেতাকর্মীদ…
  • ০৭ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অপসারণের দাবির প্রেক্ষিতে য…
  • ০৭ আগস্ট ২০২৬
জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা
  • ০৭ আগস্ট ২০২৬
মাটি ও আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে কোন ফসল চাষ করবেন জানাবে …
  • ০৭ আগস্ট ২০২৬
জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬