কোটা আন্দোলনে সমর্থন করে পদত্যাগ ছাত্রলীগ নেতার, গ্রেপ্তার হলেন বিয়ের দিন

২৮ জুলাই ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
আবু সাঈদ সোহাগ

আবু সাঈদ সোহাগ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ। এর তিন দিন পরই সোমবার (২২ জুলাই) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত ১৯ জুলাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির পদ থেকে আবু সাঈদ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের তিনদিন পর ২২ জুলাই পারিবারিকভাবে আবু সাঈদ সোহাগের বিয়ের আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিন ভোররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, নাশকতা, বিশৃঙ্খলা এবং ফেসবুক গুজব ছড়ানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত লালপুরে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ব্যর্থতার ভয় নেই, ঘরোয়া ক্রিকেটে নতুন রঙ ফেরাতে চান তামিম
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘দুই কোটি টাকা দেন, সই করে দেব’—পিডিবির নির্বাহী প্রকৌশলীর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রণালয়ের সম্মাননা বোর্ডে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিয়জনের সঙ্গে খাবার খেলে সম্পর্ক গাঢ় হয়, রক্তে শর্করাও থা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মার্কেন্টাইল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভিসি আন্দোলন থেকে সরে আসল সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬