রামপুরায় ব্র্যাকের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত ১

১৮ জুলাই ২০২৪, ০২:৪৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
রাজধানীর রামপুরায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে

রাজধানীর রামপুরায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে © টিডিসি ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে রাজধানীর রামপুরায় বেসরকারি ব্র‌্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হন। রামপুরার বেসরকারি ফরাজি হাসপাতালের ডিজিএম রুবেল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।

এর আগে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার ছুঁড়ে তাদেরকে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয়। পরে শিক্ষার্থীরাও পুলিশকে পাল্টা ধাওয়া করলে পুলিশও পিছু হটে।

আরও পড়ুন: পুলিশের গুলিতে নর্দান ইউনিভার্সিটির ২ শিক্ষার্থী নিহত

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস এলাকায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সরেজমিনে দেখা যায়, ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। আর বাইরে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে। শিক্ষার্থীদের দিকে পুলিশের ছোঁড়া রাবার বুলেটে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়নে বসুন্ধরা এলাকায় জড়ো হচ্ছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোট ছোট মিছিল নিয়ে শিক্ষার্থীরা বসুন্ধরা এলাকায় গিয়ে অবস্থান নেন।

এর আগে, গতকাল বুধবার (১৭ জুলাই) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬