কোথাও নেই ঢাবি ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক

১৭ জুলাই ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
মাজহারুল কবির শয়ন ও তানভীর হাসান সৈকত

মাজহারুল কবির শয়ন ও তানভীর হাসান সৈকত © ফাইল ছবি

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। বুধবার (১৭ জুলাই) সকালে বিশ্বিবিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, এদিন সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন।

এরপর থেকে তাদের দুজনের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জানতে তাদেরকে ফোন দিলেও তারা রিসিভ করেননি। এদিকে, এদিন সকালে ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষগুলো ভাঙচুর করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সবগুলো নারী হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাবির বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। 

এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলগুলো হলো- শহীদুল্লাহ হল‌, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, রোকেয়া হল, হাজী মহম্মদ মুহসীন হল, কুয়েত মৈত্রী হল, জহুরুল হক হল, রোকেয়া হল, শামসুননাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও সুফিয়া কামাল হল।

 
মুরগির মাংস নাকি ডিম—কম ক্যালোরিতে বেশি প্রোটিন কোনটিতে?
  • ০৭ আগস্ট ২০২৬
৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬