সায়েন্সল্যাবে সংষর্ষ চলছে, আহত ১০ শিক্ষার্থী

১৬ জুলাই ২০২৪, ০৩:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
কোটা আন্দোলন

কোটা আন্দোলন © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যাবে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ ছাত্রলীগের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। 

এ ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে দুপুরের দিকে উচ্চমাধ্যমিকের ৪ কলেজের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড় অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজ ছাত্রলীগের একটি মিছিল বের হয়ে এসে শিক্ষার্থীতের উপর অতর্কিত হামলা করে। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। 

পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শিক্ষার্থীরা ধানমন্ডির দিকে চলে যায়। এ সময় ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা কলেজের সামনে অবস্থান করছিলেন। 

এর আগে রাজধানীর নতুন বাজার এলাকায় কোটা আন্দোলনকারী বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখনও আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকশ শিক্ষার্থী নতুন বাজার সিগন্যালের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন। এ সময় নতুন বাজার এলাকা দিয়ে যাতায়াতকারী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শত শত যানবাহন সেখানে আটকা পড়েছে।

 
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence