ঢামেকে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

১৫ জুলাই ২০২৪, ০৭:৪২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
হামলা করতে আসা ছাত্রলীগ

হামলা করতে আসা ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আন্দোলনকারীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় মেডিকেলের ভেতরে ঢুকে ছাত্রলীগ এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। 

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরে লাঠি-সোটাসহ ছাত্রলীগের কর্মীরা ঢুকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এবং আনসার সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। হামলা চলাকালে তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।   

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ১৮২ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিয়েছেন।

আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ছয় ছাত্রী আহত হয়। এ ছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করে। আহতদের বেশিরভাগ মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিভীষিকাময়’, সরকারের আত্মমূল্যায়ন জরু…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
লাইসেন্স-চিকিৎসক-নার্স কোনটিই নেই, রিপোর্ট করছিলেন ডিগ্রিহী…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়ি থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সনদ থেকে সক্ষমতায়: কারিগরি শিক্ষার সংস্কার-ভাবনা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রিজাইন দিতে হবে বললেন দিলারা চৌধুরী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬