রাবি ছাত্রলীগের হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা

১৩ জুলাই ২০২৪, ১২:১১ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাতে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু  ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পূর্বের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ায় সাংগঠনিক গতিধারা চলমান রাখতেই নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন রাবি ছাত্রলীগের সভাপতি।  

এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, হঠাৎ করেই নয়। হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬