১২ দিন ধরে নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান

১২ জুলাই ২০২৪, ০১:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
আতিকুর রহমান রাসেল

আতিকুর রহমান রাসেল © সংগৃহীত

ছাত্রদলের ঢাকা কলেজ শাখার ১ নং সহসভাপতি আতিকুর রহমান রাসেল ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সন্ধান দাবি করেছেন তার পরিবার। বৃহস্পতিবার (১১ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিখোঁজ আতিকুরের বাবা আবুল হোসেন। 

তিনি বলেন, আমার নম্র, ভদ্র ছেলে। বকা দিলেও কান্না করত। আমার সোনার ছেলে ১১ দিন ধরে কোথায় আছে, কী খায়। আমার ছেলেকে আমার বুকে ফেরত চাই।’ আমার ছেলে ১ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ। সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে৷

লালাবাগ থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছি জানিয়ে আবুল হোসেন যুক্ত করে বলেন, পুলিশের কাছে বারবার গিয়েছি, ফলাফল শূন্য। ওই এলাকার সিসিটিভি খুঁজে দেখলেই জানা যাবে কারা নিয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, তাঁদের সঙ্গে কয়েকজন ডিবি কর্মকর্তার কথা হয়েছে। তাঁরা বলেছেন, আতিকুর তাঁদের কাছে রয়েছে। কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকার করছে না। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে অংশ নেওয়া থেকে ছাত্রদলকে বিরত রাখতে এই গুমের ঘটনা হতে পারে বলে মনে করেন তিনি।

 
শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬