মামা বাড়ির আবদারের মতো যেখানে-সেখানে ব্লকেড দিয়ে বসেছে: সাদ্দাম

১১ জুলাই ২০২৪, ০৯:২৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে

রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে © সংগৃহীত

কোটা সংস্কারপন্থি আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে ব্লকেড দিয়ে বসেছে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোটা পদ্ধতি নেই। এরপরও ব্লকেড ব্লকেড খেলা এবং দুর্ভোগ তৈরির কোনো যৌক্তিকতা আছে?

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় জনদুর্ভোগ পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বুয়েটে রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? কোথাও কোনো দুর্ভোগ হয়েছে? আইনের মাধ্যমে রাব্বি তার সিট ফিরে পেয়েছে?

সাদ্দাম বলেন, একবার বলে মেধা না কোটা একবার বলে কোটার সংস্কার চায়? তারা আসলে কোনটা চায়? আদালত বলছে কোটা নেই, তাও তারা আন্দোলন করছে। তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায়?

তিনি আরও বলেন, ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা ব্যবস্থা তুলে দেয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে। কোটা তুলে দেয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা শতকরা ৪জন সুযোগ পেয়েছে। কোটা মানে কি কম মেধা? মেয়েরা কি প্রিলিমিনারিতে পাস করে না? সব পাস করেই তো সুযোগ পায়। নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে।

 
ঢাবির বাসে ‘দম্পতি’ পাশাপাশি বসা নিয়ে বিরোধ, শিক্ষার্থীদের …
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের হোতা ওয়াসিম হালদার গ্রেপ্ত…
  • ০৭ আগস্ট ২০২৬
শুধু রাবিতেই প্রজনন বিরল প্রজাতির বামুনশালিকের
  • ০৭ আগস্ট ২০২৬
তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬