অবস্থান জানান দিতে গিয়ে টিএসসিতে মারামারিতে জড়াল ছাত্রলীগের দুপক্ষ

১১ জুলাই ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
টিএসসিতে মারামারিতে জড়াল ছাত্রলীগের দুপক্ষ

টিএসসিতে মারামারিতে জড়াল ছাত্রলীগের দুপক্ষ © টিডিসি ফটো

কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের আন্দোলনের নিজেদের অবস্থান ও পদক্ষেপ জানান দিয়ে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সমাবেশে নিজেদের মধ্যেই হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন সংগঠনটির নেতা-কর্মীরা। তবে মারামারিতে কারো আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাষ্কর্যের পাদদেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের বক্তব্য চলাকালীন এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা যায়, রাজু ভাস্কর্যের পাদদেশে ভালো অবস্থানে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, মাজহারুল কবির শয়ন বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ছাত্রলীগের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তা থেকে দু পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে একদল অন্যদলকে ধাওয়া করে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট পর্যন্ত নিয়ে যায়।  

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাৎক্ষণিকভাবে বলেন, স্লোগান থামান। স্লোগানের চেয়ে শৃঙ্খলা জরুরি। সেই শৃঙ্খলার কী অবস্থা, তা দেখতে পাচ্ছি। সময় মতো ব্যবস্থা নেব। সংগঠন কারো মামা বাড়ির আবদার নয়। আমরা খোঁজ রাখছি। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ঢাবি শাখা সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত, মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকে।

শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬
নিয়মিত ভাতের মাড় পান করলে ত্বকে আসবে যে ৫ পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
চলতি মাসে ফের টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ
  • ০৭ আগস্ট ২০২৬
মুরগির মাংস নাকি ডিম—কম ক্যালোরিতে বেশি প্রোটিন কোনটিতে?
  • ০৭ আগস্ট ২০২৬
৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬