রেল লাইন অবরোধ: ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ সারাদেশের

১০ জুলাই ২০২৪, ০৫:৩৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
ট্রেন অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ট্রেন অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি নিয়ে আপিল বিভাগের রায় প্রত্যাখ্যান করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির চালিয়ে যাচ্ছে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে এফডিসি সংলগ্ন কারওয়ান বাজার রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে যেতে পারছে না। একইভাবে বাইরের কোনো ট্রেনও ঢাকায় প্রবেশ করতে পারছে না।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা রেললাইল অবরোধ করেছেন। এজন্য ঢাকায় কোনো ট্রেন ঢুকতে বা বের হতে পারছে না। আমরা প্রস্তুত আছি। রেললাইন ক্লিয়ার হলে ট্রেন চলাচল শুরু হবে।’

এদিকে রেল যোগাযোগ বন্ধ থাকায় স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।  তাদের দাবি, সরকারের নির্বাহী বিভাগ থেকে তাদের সুস্পষ্ট তথ্য প্রদান করতে হবে। তা না হলে তারা রাজপথ ছাড়বেন না।

 
শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন, অভিযোগ ছাত্রদলের…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬