কোটা সংস্কার আন্দোলনে মাঠে মেডিকেল শিক্ষার্থীরা

০৬ জুলাই ২০২৪, ০৮:৫৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
শজিমেক শিক্ষার্থীদের আন্দোলন

শজিমেক শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) শিক্ষার্থীরা।

শনিবার (০৬ জুলাই) সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শজিমেক গেইট-২, ফিরিঙ্গি চত্ত্বর, ঢাকা-রংপুর হাইওয়ের মেডিকেল কলেজ সংলগ্ন অংশ ব্লক করে মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

এসময় শজিমেকের শিক্ষার্থীরা সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন এবং দাবি না আদায় হওয়া পর্যন্ত নানা কর্মসূচি পালন করার কথা বলেন। এসময় আন্দোলন শিক্ষার্থীরা দুটি দাবি জানান।

শজিমেক মিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। এছাড়া ১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্য মূলক কোটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে।

 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬
ঢাবির বাসে ‘দম্পতি’ পাশাপাশি বসা নিয়ে বিরোধ, শিক্ষার্থীদের …
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুরে অনলাইন ক্যাসিনো চক্রের হোতা ওয়াসিম হালদার গ্রেপ্ত…
  • ০৭ আগস্ট ২০২৬
শুধু রাবিতেই প্রজনন বিরল প্রজাতির বামুনশালিকের
  • ০৭ আগস্ট ২০২৬
তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬