ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ, দীর্ঘ যানজট

০৬ জুলাই ২০২৪, ০৪:৩০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন

কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিরুদ্ধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাসনগর জলপাই এলাকায় অবস্থান করে বিক্ষোভ করছেন তারা। 

অবরোধের কারণে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২৪ জেলায় যাতায়াত করা যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যত সময় বাড়ছে, যানবাহনের সারি তত দীর্ঘ হচ্ছে। 

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মুহূর্তেই রাজধানী ও উত্তরবঙ্গমুখী সব যানবাহন আটকা পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের পরিস্থিতিও খারাপ হচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ প্রশাসন সেখানে অবস্থান করছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬