ছাত্রলীগ নেত্রীর করা পর্নোগ্রাফি মামলায় জামিন ছাত্র মৈত্রীর সম্পাদক অদিতির

০৩ জুলাই ২০২৪, ১০:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
অদিতি আদৃতা সৃষ্টি

অদিতি আদৃতা সৃষ্টি © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. হাসিবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 

জানা যায়, আসামি অদিতি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ৮ মে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

মামলাটি ডিবি পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ তদন্ত করছে। আগামী ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ৫ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের ওই নেত্রী বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর আরেক আসামি ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। 

জানা গেছে, অদিতি ব্যবহৃত ফেসবুক আইডির মেসেঞ্জার এবং তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে আসামি ইফতেখার উদ্দিন ইমনের কথোপকথন হতো। অদিতি আসামি ইমনকে তার সাথে সরাসরি দেখা করার জন্য বললে তারা গত ডিসেম্বরে সংসদ ভবন এলাকায় দেখা করেন। অদিতি আসামীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা মেয়ের কিছু এডিট করা অশ্লীল ছবি পাঠিয়ে তা ফেসবুকে ভাইরাল করার জন্য বলে।

জানা যায়, এই কাজের বিনিময়ে অদিতি প্রায়ই বিভিন্ন বিকাশ অ্যাকাউন্ট থেকে আসামিকে হাত খরচের টাকা পাঠাতো। আসামি ফেইক ফেসবুক আইডি থেকে একটি ফেসবুক পেইজ তৈরি করেন। পেইজে অদিতির দেওয়া এডিট করা ছবিগুলো পোস্ট করে। এছাড়াও এ পেজে একটি গুগল ড্রাইভের লিংক শেয়ার করে যেখানে বাদীর একাধিক অশ্লীল ছবি সংরক্ষিত ছিল। যা পরবর্তীতে সে মোবাইল থেকে ডিলেট করে দেয়া হয়।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬