পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি

২৪ জুন ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেন © সংগৃহীত

এক তরুণীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার (২৩ জুন) রাতে ময়মনসিংহ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, পর্নোগ্রাফি মামলা ছাড়াও নাজমুল হোসেনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। সবকিছুই প্রকাশ করা হবে এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গতকাল দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, তাঁর ভাগনে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। ভুক্তভোগী তরুণী কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ইন্টারনেটে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া, ভয় দেখিয়ে আট লাখ টাকা আদায়সহ নানাভাবে ওই তরুণীকে হয়রানি করার অভিযোগ করা হয়।

 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গিয়ে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্…
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬