৯ বছর পর নুর-মোশাররফ নেতৃত্বে কুমিল্লা মহানগর ছাত্রলীগের কমিটি গঠন

১১ মে ২০২৪, ১০:৩৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
সভাপতি নুর মোহাম্মদ ও সম্পাদক মোশাররফ হোসেন

সভাপতি নুর মোহাম্মদ ও সম্পাদক মোশাররফ হোসেন © সংগৃহীত

প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নুর মোহাম্মদকে (সোহেল) সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এ ছাড়া টিটু মজুমদারকে প্রথম সহসভাপতি, দিদারুল হককে (আকাশ) প্রথম যুগ্ম সাধারণ সম্পাদককে এবং শরীফুল ইসলামকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। রাত সাড়ে আটটায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আংশিক কমিটি ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১৫ সালের ২২ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য দেওয়া হয়। প্রায় ৯ বছর পর আহ্বায়ক কমিটি দিল মহানগর ছাত্রলীগ।

আজ বেলা তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে ওই সম্মেলন শুরু হয়। এতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজিজ সিহানুক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন সাদ্দাম হোসেন, প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬