৮ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ইবি ছাত্রলীগ

১১ মে ২০২৪, ১১:২২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দীর্ঘ আট বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৯৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন নাসিম আহমেদ জয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে নাম এসেছে ৭১ জনের। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোট ১১ জন। আর ১১ জনকে পদায়ন করা হয়েছে সাংগঠনিক সম্পাদক পদে। 

এছাড়া পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক কামাল হোসেন ও উপ দপ্তর সম্পাদক হিসেবে কামালের সঙ্গী আশফাকুর রহমান আসিফ এবং হাসিন ইন্তেসাফ অর্প। কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ মো. আকিব আল হাসান ও উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসিফ উৎস এবং গুলহার মাসুদ রানা।

এর আগে, ২০২২ সালের ৩১ জুলাই ফয়সাল আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট কমিটি দেয় কেন্দ্র।

জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইফুল-অমিত কমিটির সময় সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি পায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরপর দুই সদস্যের দুটি কমিটি গত হলেও তা পূর্ণাঙ্গ হয়নি।

এদিকে, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বসিত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীরা কমিটি প্রকাশের পর রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল শুরু করেন। শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফরসাল সিদ্দিকী আরাফাত বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে ইবি ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ। এর মধ্য দিয়ে নিবেদিতপ্রাণ কর্মীরা পরিচয় পেল।

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের দেওয়া ৪০ হাজার টাকা ছবি তোলার পরই ফেরত ন…
  • ১৬ মার্চ ২০২৬
ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence