বর্ষাকালে বৃক্ষরোপন করবে ছাত্রদল

২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১০ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © সংগৃহীত

তীব্র তাপ থেকে মুক্তি মিলতে আষাঢ় থেকে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। শনিবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই তথ্য জানান। 

তিনি বলেন, ইতোমধ্যে বৃক্ষরোপণের প্রস্তুতি হিসেবে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে গাছ লাগিয়ে ফটোবাজি নয় গাছের যত্ন নিতেও আমরা কাজ করবো।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বৃষ্টিহীন এই তীব্র রোদের সময় গাছ রোপন করা হলেও সেগুলো বাঁচবে না। এই খরার মাঝে কৃত্রিমভাবে পানি সরবরাহ করেও গাছ বাঁচানো অসম্ভব কাজ। দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা যখন ৩০-৩২ ডিগ্রী ছিল তখনই নতুন গাছ বাঁচতো না। এখন তাপমাত্রা ৪০ ডিগ্রীর বেশি। তাই দায়িত্বশীল জায়গা থেকে আসন্ন বর্ষায় সারা দেশে বৃক্ষরোপণ করবে ছাত্রদল।

নাছির বলেন, ছাত্রদল ‘বিশ্ব পরিবেশ দিবস’, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী’-সহ নানা উপলক্ষে অতীতেও সফলভাবে বৃক্ষরোপন কর্মসূচি পরিচালনা করেছে। এবছর আরও বড় পরিসরে আমরা বৃক্ষরোপন কর্মসূচি পালন করবো।

 
পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬