নতুন কমিটি

জীবনবৃত্তান্তের সঙ্গে চাঁদা আদায়ে নিষেধাজ্ঞা ছাত্রলীগের

২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১ PM
ছাত্রলীগ

ছাত্রলীগ © লোগো ও ছবি

ছাত্রলীগের বিভিন্ন জেলা, উপজেলা, কলেজ, মেডিকেল তথা শাখা কমিটির জন্য জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সময় কোনো ধরণের আর্থিক লেনদেন নিষিদ্ধ করেছে ছাত্রলীগ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিঘপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা সমমর্যাদার ইউনিট বা সরাসরি কেন্দ্র নিয়ন্ত্রিত মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোন আর্থিক মূল্যমান/মনোনয়ন ফি/চাঁদা আদায়/নির্ধারণ করা যাবে না।একইসাথে বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ও অন্যান্য ইউনিট তাদের অধিনস্ত কোন ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোন আর্থিক মূল্যমান/মনোনয়ন ফি/চাঁদা আদায়/নির্ধারণ করা যাবে না।

আরও বলা হয়, উপজেলা, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও অন্যান্য ইউনিট তাদের অধিনস্ত কোন ইউনিটের নতুন কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বানের সময় কোন আর্থিক মূল্যমান/মনোনয়ন ফি/চাঁদা আদায়/নির্ধারণ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে উক্ত নির্দেশনা না মানলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

 
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন একথা বললেন…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬