রাজধানীতে ঈদ কার্ড পাঠিয়ে চাঁদা চাইছেন ছাত্রলীগ নেতা

০৯ এপ্রিল ২০২৪, ১০:০১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাড্ডার ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ইমরান ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

সম্প্রতি বাড্ডার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ভবনমালিক ও ব্যবসায়ীদের কাছে ঈদ কার্ড পাঠিয়েছেন ইমরান। ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছে তিন লাখ টাকাও নিয়েছেন তিনি। এই তিন লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইমরানের পাঠানো ঈদ শুভেচ্ছা কার্ডে বলা হয়েছে, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, বাড্ডা থানা, ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে অসহায় ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হবে। উক্ত কার্যক্রমে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।’

তবে ছাত্রলীগের পক্ষ থেকে বাড্ডায় অসহায় ও পথশিশুদের ঈদবস্ত্র বিতরণের কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ঈদ, পয়লা বৈশাখ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসকে কেন্দ্র করে নানা অজুহাতে চাঁদা দাবি করে অপরাধী দলগুলো।

এ বিষয়ে বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ বলেন, তিনি খোঁজ নেবেন। চাঁদাবাজির প্রমাণ পেলে ইমরানকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, চাঁদাবাজির ঘটনায় ইমরানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬
অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬