পদ হারালেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চার নেতা

০৬ এপ্রিল ২০২৪, ১২:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
ছাত্রদল

ছাত্রদল © ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিজ সংগঠনের কর্মীকে জখম ঘটনায় জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা জেলা ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর তিন মাসের জন্য পদবি স্থগিত ও জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ চার নেতাকে বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার অনন্তপুর গ্রামে ওরস থেকে ডেকে নিয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পিকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে অভিযুক্তরা। এ সময় তারা হাত-পায়ের রগসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে পর গলার শ্বাসণালী কেটে দেয়। 

পরবর্তীতে সাংগঠনিকভাবে কয়েক দফা তদন্তের পর শুক্রবার (৫ এপ্রিল) রাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিএনপির এ নেতা। হামলাকারীদের মধ্যে সরাসরি জড়িত সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনজুল হককে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন: ছাত্ররাজনীতির প্রতি বুয়েট শিক্ষার্থীদের অনীহার কারণ কী?

এ ছাড়া জেলা শাখার সহ-সভাপতি তরিকুল ইসলাম খান সোহাগ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমনকে অস্থায়ীভাবে সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (৫ এপ্রিল) এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬