ক্যান্সারের কাছে হার মানলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি

০২ এপ্রিল ২০২৪, ১০:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM

© ফাইল ছবি

দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। 

সাবেক এ জেলা ছাত্রদল নেতা শহীদুল আলমের মৃত্যুতে রাজনৈতিক সহযোদ্ধাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। শহীদ গত এক বছর ধরে মরণ কোলন ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বাঁশখালী উপজেলার গুনগরি ইউনিয়নের মৃত ইউসুফ আলীর সন্তান শহীদুল আলমের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 

শহীদুল আলমের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা সাবেক এই ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

শহীদুল আলম দীর্ঘ দিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ৩ রমজান শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রামের পাঁচলাইশের ট্রিটমেন্ট হসপিটালে ভর্তি হন। সেখাই তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দশটার সময় চট্টগ্রামের লালদিঘী মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বুধবার (৩ এপ্রিল) সকাল দশটার সময় বাশঁখালী উপজেলার গুনগরি খাসমহল এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম শহীদুল আলম শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬