বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির দাবিতে ইবি ছাত্রলীগের মানববন্ধন

০২ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। একইসঙ্গে তারা বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বিপুল খান, শাহীন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজারো নেতাকর্মী জীবন দিয়েছিলো। সেই ছাত্রলীগের রাজনীতিকে গলা টিপে ধরার জন্য বুয়েট প্রশাসন যে নোংরা সিদ্ধান্ত নিয়েছিলো, মহামান্য হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে আবারো ছাত্ররাজনীতির সূচনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা চাই একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা হবে, ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন হবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে ছাত্রলীগ সবসময় মাঠে থাকে। কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে আমাদের দাবি বুয়েটে যে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান হয়েছে তা রুখে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অতিদ্রুত সেখানে ছাত্রলীগের কমিটি ঘোষণা করতে হবে। পাশাপাশি ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬