বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হলে রাজপথে নামব: নুর

০২ এপ্রিল ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আমাদের পরিস্কার কথা, বুয়েটের ছাত্রদের সাথে অন্যায় হলে আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামব। সোমবার (১ মার্চ) মুসলিম লীগের উদ্যোগে ঢাকার একটি হোটেলে রাজনীতিবিদের ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, বুয়েটকে পাকিস্তান, জঙ্গিবাদ মৌলবাদ বলে মন্তব্য করে বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের অপমান করছে। যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি তারা বুয়েটকে ধ্বংসে ছাত্ররাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে, ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে বুয়েটে যাচ্ছে। শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আজকে আবার বুয়েটে হিজবুত তাহরীর, মৌলবাদ, জঙ্গিবাদের ধোঁয়া তুলছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগের সর্ব মহল থেকে আওয়াজ তুলছে।

বুয়েট শিক্ষার্থীদের রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরে নুর বলেন, বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা দেশের লক্ষ-কোটি মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু আওয়ামী লীগ বুয়েট দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে চাচ্ছে। স্বাধীন দেশে আজকে আমরা পরাধীনের মতো জীবনযাপন করছি। যেখানে বাক-ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার নেই।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬